1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপার চর কাজল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন
গলাচিপার চর কাজল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় প্রথমবারের মতো উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দ্বীপ ইউনিয়ন চরকাজলের আংশিক চরশিবা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় সোমবাড়িয়া বাজার সংলগ্ন চরশিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চরকাজল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লাকে সভাপতি ঘোষণা করা হয়।

চরশিবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোর্শেদ আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শবির গাজী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ও এ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ডিউক, চরকাজল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সাইদুর রহমান রুবেল মোল্লা, চরকাজল ইউপি চেয়ারম্যান ও চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা।এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu