1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যে সমীকরণ সামনে রেখে লড়ছে স্পেন-জাপান ও কোস্টারিকা-জার্মানি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ সময় দর্শন

চার দলের সামনেই আছে পরের ধাপে ওঠার সুযোগ, আছে বাদ পড়ার শঙ্কাও। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচ শুরু হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায়। স্পেনের মুখোমুখি হয়েছে জাপান, আর কোস্টারিকার মুখোমুখি জার্মানি।

স্পেন

এক জয় এবং এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে নকআউট রাউন্ডে এক পা দিয়ে রেখেছে লুইস এনরিকের স্পেন। জাপানের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত। জিতলে গ্রুপ সেরা। ড্র করলেও তারা গ্রুপ সেরা হতে পারবে, সেক্ষেত্রে অন্য ম্যাচটি ড্র হতে হবে অথবা জার্মানির জিততে হবে।
তবে স্পেন হারলে এবং জার্মানি জিতলে তাদের পয়েন্ট হবে সমান ৪, তখন একে একে দেখা হবে গোল ব্যবধান, গোল সংখ্যা, মুখোমুখি লড়াই এবং সবশেষে ফেয়ার প্লে পয়েন্ট।

জাপান

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে স্পেনের বিপক্ষে জিততে হবে তাদের। ড্র করলে তাকিয়ে থাকতে হবে জার্মানি-কোস্টারিকা ম্যাচের ফলাফলের দিকে। তখন তাদের জন্য হিসাবটাও হবে অনেক কঠিন। তবে দুটি ম্যাচই ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে শেষ ষোলোয় উঠবে জাপান।

এছাড়া জাপান ড্র করলে এবং জার্মানি ন্যূনতম ব্যবধানে জিতলে দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান হবে সমান। তখন দেখা হবে কে বেশি গোল করেছে, সেখানেও সমতা থাকলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পরের রাউন্ডে উঠবে এশিয়ার দলটি।

কোস্টারিকা

জিতলেই নকআউট পর্ব নিশ্চিত। ড্র করলেও কোস্টারিকার থাকবে সুযোগ, তবে প্রার্থনা করতে হবে যেন স্পেনের বিপক্ষে জাপান হারে। কোস্টারিকা যদি ড্র করে এবং স্পেন যদি হারে, তাহলে দুই দলের মধ্যে গ্রুপ রানার্সআপ প্রথমে নির্ধারিত হবে গোল ব্যবধানে; বর্তমানে স্পেনের গোল ব্যবধান (+৭) আর কোস্টারিকার (-৬)।

জার্মানি

শেষ ষোলোয় উঠতে জার্মানির সামনে প্রথম শর্ত, জিততেই হবে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফল পক্ষে আসার। অন্য ম্যাচে জাপান যদি হারে, তাহলে নিজেদের ম্যাচে জিতে পরের ধাপে যাবে জার্মানরা।

আর অন্য ম্যাচে জাপান ড্র করলে, নিজেদের ম্যাচে ২ গোলের ব্যবধানে জিতে লক্ষ্য পূরণ হবে জার্মানির। জাপান ড্র করল আর জার্মানি ১ গোলের ব্যবধানে জিতল, সেক্ষেত্রে দুই দলের গোল ব্যবধান হবে সমান, তখন বিবেচনায় আসবে কারা বেশি গোল করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu