1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মুন্সীগঞ্জে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শ্রীনগর থানা পুলিশের ২ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ ‍ডিসেম্বর) রাতে শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকায় বিএনপির নেতা কর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাংচুর শুরু করে।

এ সময় শ্রীনগর থানা-পুলিশ সেখানে উপস্থি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে শ্রীনগর থানার এসআই সাইফুল ইসলাম ও আরেক পুলিশ সদস্য আহত হন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। এর সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu