1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিক্রির জন্য চুরি করা হয়েছিল সাভারের শিশু সামাদকে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

সাভারের ৫ মাসের শিশু আব্দুস সামাদকে বিক্রির উদ্দেশ্যে চুরি করা হয়েছিল। চুরির ৭২ ঘণ্টার মধ্যে শিশুটিকে জীবিত উদ্ধারের সময় গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। তাকে পাচারের উদ্দেশে সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলেই ধারণা পুলিশের।

পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর সাভারের নিজ ঘরে নানির কাছে পাঁচ মাসের শিশু আব্দুস সামাদকে রেখে কাজে বের হন শিশুটির মা-বাবা।

বেলা পৌনে ১২টার দিকে শিশুটিকে প্রতিবেশী ভাড়াটিয়া তারামিন আক্তার মিমের কাছে রেখে গোসল করতে যান তার নানি। গোসল থেকে বের হয়ে শিশুসহ মিমকে আর খুঁজে পাননি তিনি। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা মুন্নাফ খান বাদী হয়ে মিমসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

৩০ নভেম্বর আব্দুস সামাদকে সিলেট থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুধবার অভিযুক্ত নারী তারমিন আক্তার মিম ও তার স্বামীসহ ৪ জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা পাচারকারী চক্রের সদস্য। চক্রটি বাচ্চাটিকে বিক্রির উদ্দেশ্যেই সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা তাদের।

এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ইতোমধ্যে সাভার ও সিলেটের ২ আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, ৫ মাসের শিশুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা শিশুটির মা-বাবা।

গ্রেপ্তার মিম এর আগেও এ ধরনের কাজ করেছে কিনা তা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu