1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্ত্রীর প্ররোচনায় বড় ভাইকে খুন!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ সময় দর্শন

লক্ষ্মীপুর ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই তোফায়েল আহমেদের (৫২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হোসেনকে আটক করে পুলিশ। লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকার দমদমা পুকুরপাড়ে বুধবার (৩০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত তোফায়েল একই এলাকার আজিজ উল্যা দফাদার বাড়ির মমতাজুর রহমানের ছেলে।

তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে থাকলেও তারা ঢাকায় থাকেন। তিনি একাই বাড়িতে থাকেন। মো. হোসেন তার আপন ছোট ভাই। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এশার নামাজ পড়ে তোফায়েল স্থানীয় একটি দোকানে চা খেতে যান। সেখান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় দমদমা দিঘিরপাড়ে পৌঁছালে তার ওপর হামলা করে। এক পর্যায়ে তার দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের ছাড়িয়ে দেয়। পরে হোসেন ঘরে চলে যায়। চিৎকার দিতে দিতে বাড়ি যাওয়ার পথে রাস্তায় পড়ে তোফায়েল মারা যান।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রায়ই তোফায়েল ও হোসেনের সঙ্গে ঝগড়া হতো ৷ বুধবার সকালে তোফায়েলের সঙ্গে হোসেনের স্ত্রী জেসমিন বেগমের কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় হোসেন বাড়িতে এলে জেসমিন তার কাছে বিচার দেয়। এ সময় জেসমিন জানায়, তোফায়েল তাকে মারধর ও গলা টিপে ধরে। এসব শুনে ক্ষিপ্ত হয়ে দা নিয়ে ঘর থেকে বের হয় হোসেন। পরে দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন তিনি।

তোফায়েলের বোন হোসনেয়ারা বেগম ও ভাতিজি ফারজু আক্তার জানান, তোফায়েল মানসিকভাবে অসুস্থ। তারপরও তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হোসেন তার স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা দুজনেরই বিচার চেয়েছেন।

হোসেনের স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘তোফায়েল আমাকে লাঠি দিয়ে মেরেছে। গলা টিপেও ধরেছে। হোসেন বাড়িতে এলে আমি তাকে বলেছি। এতে ক্ষিপ্ত হয়ে দায়ের গোড়ালি দিয়ে তোফায়েলের পায়ে আঘাত করে। হোসেন ঘরে আসার কিছুক্ষণ পর শুনি তোফায়েল মারা গেছে। ’

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলছি। অভিযুক্ত হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu