1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮০

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। ওই আসামি হলেন রকিবর রহমান। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১০টা ১ মিনিটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল  নিশ্চিত করেছেন।

আসামির বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে।

তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

 

জানা যায়, ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহমানের মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচ হলে বুধবার দিবাগত রাতে ফাঁসি কার্যকর করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২ জানুয়ারি খোরশেদা খাতুন নামের এক নারীকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় খোরশেদার বাবা আব্দুল জব্বার সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন গোদাগাড়ী থানায়।

এ মামলায় শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত ২০০৪ সালের ৮ আগস্ট চার আসামের মৃত্যুদণ্ড প্রদান করেন। তারা হলো, হেলাল উদ্দিন, রকিবর রহমান, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন। তাদের মধ্যে বুধবার রাতে রকিবুর রহমানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu