1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স করবে ১ বিলিয়ন ডলার: বিশ্ব ব্যাংক

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

গত বছর প্রবাসী আয় থেকে বাংলাদেশ রেমিট্যান্স অর্জন করেছিলো ২২ বিলিয়ন ডলার। চলতি বছর তা কমে ২১ বিলিয়ন ডলারে নামতে পারে। তবে শীর্ষ আট রেমিট্যান্স অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ গত বছরের ন্যায় এবারো সপ্তম স্থানে থাকবে। বুধবার (৩০ নভেম্বর) বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো প্রবাসী আয়ে শীর্ষে থাকবে ভারত। চলতি বছর দেশটিতে রের্কড ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে।  তালিকায় এর পরেই থাকবে মেক্সিকো (৬০ বিলিয়ন ডলার), চীন (৫১ ডলার), ফিলিপাইন (৩৮ বিলিয়ন ডলার), মিসর (৩২ বিলিয়ন ডলার) ও পাকিস্তান (২৯ বিলিয়ন ডলার)।

প্রকাশিত প্রতিবেদনে, দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়লেও দেশ ভেদে বড় ধরণের বৈষম্য দেখা গেছে। ২০২২ সালে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স এসেছে ১৬৩ বিলিয়ন মার্কিন ডলার, যার ১০০ বিলিয়ন এসেছে ভারতে। গত বছরের তুলনায় পাকিস্তানে ৮ ও নেপালে ৪ শতাংশ করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাকি দেশগুলোতে ১০ শতাংশ করে কমেছে।

ওই প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে গত ৮ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নমূখী। শুধু রমজান মাস উপলক্ষে প্রবাসীরা পরিবারের জন্য টাকা পাঠানোয় সে মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ঊর্ধ্বমূখী।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে, তীব্র খরা, বৈশ্বিক জ্বালানি সংকট ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিসহ সমসাময়িক নানা সংকটের মধ্যে আফ্রিকার দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এছাড়া ইউরোপ এবং মধ্য এশিয়ার দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। এছাড়া ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৯ দশমিক ৩, দক্ষিণ এশিয়ায় ৩ দশমিক ৫, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ২দশমিক ৫ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শূন্য দশমিক ৭ শতাংশ রেমিট্যান্স বেড়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu