1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বাস্থ্যসেবার দুরবস্থায় নাস্তানাবুদ রংপুর নগরবাসী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

রংপুর নগরীতে ১০ লাখেরও বেশি বাসিন্দার স্বাস্থ্যসেবার চাহিদার সিকিভাগও পূরণ করতে পারছে না সিটি করপোরেশন। ১৫টি ওয়ার্ডের নাগরিকদের সেবা নিশ্চিতে স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন কেন্দ্র নির্মাণ করা হলেও বাস্তবে তা অনেকটাই সীমাবদ্ধ কাগজে কলমে। আর বাকি ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের নগর চিকিৎসা সেবা যেন দুঃস্বপ্ন।

২০৫ বর্গ কিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশন গঠিত ৩৩টি ওয়ার্ড নিয়ে।

উন্নত চিকিৎসার জন্য প্রতিটি ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র থাকার কথা থাকলেও রয়েছে ১৫টি। বাকি ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা যেন গ্রামেই পড়ে আছেন, নগর স্বাস্থ্য কেন্দ্র না থাকায় সেখানে চিকিৎসা সেবার চরম দুরবস্থা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

সিটির বর্ধিত অংশের বাসিন্দারা বলেন, নগর স্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে জানেন না অনেকেই। তাদের অভিযোগ, নামেই তারা সিটি করপোরেশনে বাস করেন, পাচ্ছেন না কোনো সুযোগ-সুবিধা, চিকিৎসা সেবা তাদের কাছে যেন দুঃস্বপ্ন।

রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান আব্দুল কাইয়ুম জানান, বর্ধিত ১৮ ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ শুরু হবে আগামী অর্থবছর থেকে।

সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহল আমি মিঞা জানান, ১৫টি ওয়ার্ডে প্রজেক্টের মাধ্যমে অন্ত্বঃসত্ত্বা মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।

রংপুর নগরীতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিটি করপোরেশনকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu