1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বসুন্ধরা গ্রুপের সহায়তা পেল ঈশ্বরদীর সেই ৩৭ কৃষক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

কৃষি ঋণের মামলায় আটককৃত এবং পরবর্তীতে জামিনে মুক্ত পাবনার ঈশ্বরদী উপজেলার ৩৭ প্রান্তিক কৃষকের প্রত্যেককে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা।

বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন শুভসংঘ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ কল্লোল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহির উদ্দিন মণ্ডল, কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ সহ প্রমুখ।

অনুষ্ঠানে ভুক্তভোগী ৩৭ জন কৃষক এর প্রত্যেককে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তাপ্রাপ্ত কৃষকরা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এই সহায়তা আপদকালীন সময়ে তাদের অনেক বড় উপকার করলো। ‘

অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস তার বক্তব্যে বলেন, ‘কৃষকদের জন্য বসুন্ধরা গ্রুপের এই সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ‘

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu