1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে কোহিনুর রাইচ মিলে চলছে অনিয়মের মহা উৎসব যেন দেখার কেউ নেই।

পটুয়াখালী প্রতিনিধি।
  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২৯ সময় দর্শন

পটুয়াখালীতে কোহিনুর অটো রাইসমিলে ভারতীয় ’নুরজাহান’ সহ দেশের বিভিন্ন নামিদামী কম্পানির লোগো ব্যাবহার করে দেশি চাল বিক্রি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে মিল কতৃপক্ষ, সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে এর সত্যতাও মিলেছে।

বাংলাদেশের চালের বাজারে ভারতের ‘নূরজাহানে যখন সবাই মাতোয়ারা ঠিক তখনই পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের বসাকবাজার এলাকায় কোহিনুর অটো রাইসমিলের চাল ভারতীয় চিকন চালের জনপ্রিয় ব্রান্ড ’নুরজাহান’ , দেশীয় জোড়া কবুতর সহ বিভিন্ন নামিদামী কম্পানির লোগো ব্যাবহার করে দেশীয় উৎপাদিত প্লাস্টিক বস্তায় ভরে বাজারজাত করার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করছে এ সব চাল। এসব যেন দেখার কেউ নেই। অভিযোগ উঠেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে। সদর উপজেলার মধ্যেই অটো রাইসমিলের অসাধু মুনাফালোভী ব্যবসায়ীরা এভাবে দেশীয় মোটা চালকে প্রসেস করে বিভিন্ন নামিদামী ব্রান্ডের মোড়কে প্যাকেট করে বিক্রি করছে। যা পরবর্তীতে ভারতীয় চিকন চালের জনপ্রিয় ব্রান্ড ’নুরজাহান’ দেশীয় ‘জোড়া কবুতর’ সহ বিভিন্ন নামিদামী কম্পানির লোগো ব্যবহার করে ২৫ ও ৫০ কেজির বস্তা বাজারজাত করা হচ্ছে। এতে করে সরকারের রাজস্ব ফাঁকি সহ সাধারন ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া বলেন, নিজের পন্য অন্য কারো মোড়ক ব্যাবহার করে বাজারজাত করা সম্পুর্ন বেআইনী । বিষয়টি ইতিমধ্যে আমি অবগত হয়েছি। দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের চিহ্নিতপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.youtube.com/watch?v=N4-fLkQ5vgM

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu