1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কৃষকরাই আমাদের অর্থনীতির মেরুদণ্ড : পলক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের কৃষকরাই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫০ বছর আগে তার দূরদর্শিতা দিয়ে উপলব্ধি করেছিলেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সম্পদ বাংলার মানুষ ও মাটি। বাংলাদেশের মাটিতে কৃষকদের এই সোনার ফসল ফলানোর ফলে করোনাকালীন খাদ্য সংকট হয়নি এবং দুর্ভিক্ষের মোকাবিলা করতে হয়নি।

বুধবার (৩০ নভেম্বর) কৃষি প্রণোদনার আওতায় সিংড়া উপজেলার ১৩ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বোরো ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের সিংড়া উপজেলা সহকারী ভূমি কমিশনার আল-ইমরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষি এবং কৃষকদের উন্নয়নে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। সার, বীজসহ কৃষি উপকরণ ও সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। ফলে কৃষকদের মুখে হাসি ফুটেছে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। চলন বিলের কৃষকদের শস্য উৎপাদন বেড়ে দেড় গুণ হয়েছে।

তিনি বলেন, ১৩ বছর আগে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। যেখানে সেচের পানির জন্য কৃষকদের হাহাকার করতে হয়েছিল। ১৯৯১ থেকে ৯৬, ২০০১ থেকে ২০০৬ সালে ন্যায্যমূল্যে সার, তেল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার অধিকার আদায়ের জন্য আন্দোলন করার অপরাধে কৃষকদের জীবন দিতে হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কৃষকদের একটি উন্নত জীবন উপহার দিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu