1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বামী রাজকে নিয়ে আদালতে পরীমণি, যৌন হয়রানির জবানবন্দি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৯৮ সময় দর্শন

স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে আদালতে গেলেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও তাদের সহযোগী শাহ শহিদুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় জবানবন্দি দেন তিনি।

এসময় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে পরীমণি গত বছরের জুনে ঘটে যাওয়া ঘটনা ও কীভাবে তাকে যৌন হয়রানি করা হয়েছে তার জবানবন্দিতে দেন। পরীমণি জানান, নাসির ও তার সহযোগীরা ক্লাবে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

কিন্তু আজ পুরো জবানবন্দি সম্পূর্ণ করতে না পারায় ট্রাইব্যুনাল জবানবন্দি গ্রহণের পরবর্তী তারিখ দিয়েছেন আগামী ১১ জানুয়ারি। শুনানির সময় অমি ও শহিদুল উপস্থিত থাকলেও নাসির আদালতে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ২০২১ সালের বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। এর আগে ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন পরীমণি। একটি গোয়েন্দা দল ওইদিনই উত্তরার ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu