1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকার চায় পার্বত্যাঞ্চলে আধুনিকতার ছোঁয়া লাগুক: মোস্তফা জব্বার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ মোস্তফা জব্বার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করেনি।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর কথা ভাবেন। তাই এ অঞ্চলের ছেলে মেয়েরা যাতে ঘরে বসে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করেছেন।

সরকার চায় এ পাহাড়ে আধুনিকতার ছোঁয়া লাগুক। তাই তো তিনি বিদ্যালয় কলেজগুলোকে ডিজিটাল করণের লক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ি-বাঙালী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে আয়োজিত ২৮টি পাড়াকেন্দ্রে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ মোস্তফা জব্বার এসব কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এতে গেস্ট অব অনার ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ উপস্থিত ছিলেন।

মোস্তফা জব্বার বলেন, শেখ হাসিনা সরকার পাহাড়ের মানুষকে খুবই ভালবাসেন। তাই সরকার সব উন্নয়নে পাহাড়কে বিশেষ বিবেচনায় রেখেছেন। শান্তি চুক্তির পর পাহাড়ে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। পাহাড়ি-বাঙালী ছেলে মেয়েরা এখন উল্লেখযোগ্যভাবে শিক্ষিত হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu