1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শৈলকূপায় দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার দ্বন্দ্বে কার্যক্রম বন্ধ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

ঝিনাইদহের শৈলকূপায় দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার দ্বন্দ্বে দলিল সম্পাদনসহ অন্যান্য কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফলে দলিল রেজিস্ট্রি, দলিল ফেরত, নকল সরবরাহসহ সব ধরনের কার্যক্রম গত ৩দিন ধরে বন্ধ রয়েছে।

জানা গেছে, গত ২২ নভেম্বর একটা কমিশনের দলিল রেজিস্ট্রি করার জন্য সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদারের কাছে যান দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মনির। সেসময় মনির অবৈধভাবে জমি রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্টারকে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ ওঠে।

তাতে রাজি হননি সাব-রেজিস্ট্রার। পরের দিন এজলাসে গিয়ে সাব-রেজিস্ট্রার ইয়াসমিনকে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন দলিল লেখক মনির।

এ ঘটনায় জেলা রেজিস্ট্রার মো. আসাদুজ্জামান মৌখিকভাবে দলিল লেখক মনিরকে বহিষ্কার করেন। পরবর্তীতে বহিষ্কারের ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য তার অনুসারীদের নিয়ে কলম বিরতি শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক জানান, এখানে যে সাব-রেজিষ্ট্রারই আসেন তাকেই মনিরের অনিয়ম দুর্নীতি মেনে চাকুরি করতে হয়। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই ভয়াবহ পরিণতির শিকার হতে হয়।

এ ব্যাপারে আক্তারুজ্জামান মনির জানান, দলিল রেজিষ্ট্রির সময় নানা অজুহাতে সাব-রেজিষ্ট্রার ইয়াসমিন শিকদার অর্থ হাতিয়ে নেন এবং যথা সময়ে অফিসে আসেন না। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।

এ সম্পর্কে শৈলকূপা সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার জানান, কিছু দলিল লেখকরা আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলছেন। আমি সরকারি নিয়মের বাহিরে কোন দলিল রেজিস্ট্রি করি না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu