1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে ট্রাফিক সার্জেন্টকে মারধর, আটক ১

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

নাটোরে দায়িত্বত ট্রাফিক সার্জেন্ট মো. নুরুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামের এক প্রাইভেটকারে মালিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টারে দিকে নাটোর শহরের নিচাবাজার এলাকার ছায়াবানী মোড়ে এ ঘটনা ঘটে।

আটক বেলাল হোসেন শহরের কানাইখালী মহল্লার মৃত কলিম উদ্দীনের ছেলে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে নিচাবাজার এলাকার মৌচাক মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি প্রাইভেট কার অবৈধভাবে পার্কিং করা হয়।

সেই কারটি সরিয়ে নেওয়ার জন্য কারের মালিককে অনুরোধ করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এ সময় কারের মালিক বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সার্জেন্টকে গালাগালি করতে থাকে। এর একপর্যায়ে তিনি সার্জেন্ট নুরুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং সোলজার ব্যাজ ছিঁড়ে ফেলেন। সঙ্গে সঙ্গে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়িসহ বেলালকে আটক করে থানায় নিয়ে আসেন।

বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu