1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নভেম্বরে রাশিয়া থেকে সর্বোচ্চ তেল আমদানি করেছে ভারত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৭৩ সময় দর্শন

সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানি ব্যাপক হারে বাড়িয়েছে ভারত। নভেম্বরে রাশিয়ার মোট আমদানির ৪০ শতাংশ অপরিশোধিত তেল কিনেছে ভারত। তবে ইউরোপে তেল রপ্তানি কমেছে রাশিয়ার।

সোমবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নভেম্বরে সমুদ্র পথে রাশিয়া যে পরিমাণ উরাল গ্রেডের ক্রুড রফতানি করেছে, তার মধ্যে প্রায় ৪০ শতাংশই কিনে নিয়েছে ভারত।

এনার্জি কার্গো ট্র্যাকার ভর্টেক্সার তথ্য বলছে, অক্টোবরে ভারতের তেল বাজারের ২২ শতাংশই রাশিয়ার দখলে ছিল। এতে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর বৃহত্তম তেল সরবরাহকারী সৌদি আরব এবং ইরাককেও ছাড়িয়ে গেছে রাশিয়া।

একই সময়ে ইউরোপে উরাল গ্রেডের তেল রপ্তানি কমেছে। নভেম্বর মাসে ইউরোপের দেশগুলোতে এই তেলের রপ্তানি এক চতুর্থাংশের চেয়েও কিছুটা কম ছিল। মূলত মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপে তেলের রপ্তানি কমে যাচ্ছে।

এদিকে রাশিয়ার তেলের প্রস্তাবিত মূল্যসীমা কার্যকর হলে ডিসেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নে উরাল গ্রেডের ক্রুডের রপ্তানি আরও কমে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে রাশিয়ার বন্দরগুলো থেকে উরাল গ্রেডের তেলের মোট চালানের পরিমাণ ছিল ৭ দশমিক ৫ মিলিয়ন টন। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ তুরস্কে সরবরাহ করা হয়। এছাড়া বেশ কয়েকটি চালান মিসরের উদ্দেশ্যেও গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu