1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আ. লীগ-বিএনপি কেউ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি: চুন্নু

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন এ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত। এজন্য আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোন দলের সাথে জোট করবে না কারণ, দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, দেশে ক্রমাগত বেকার সমস্যা বাড়ছে। এখন দেশে পাঁচ কোটি বেকার। দুই দলের সরকার বেকারদের নিয়ে পরিকল্পনা তৈরি করতে পারেনি, তাই সমাধান আসেনি। ক্ষমতায় গেলে জাতীয় পার্টি এই পাঁচ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

এসময় আগামীতে সরকার গঠনের আশাবাদ জানিয়ে চুন্নু বলেন, একমাত্র জাতীয় পার্টিরই আছে রাষ্ট্র পরিচালনার সফল অতীত। তাই মানুষ ব্যর্থ দুই দলের বিকল্প খুঁজছে। তারা জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখছে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সহ জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতা কর্মীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu