1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আকাশসীমা লঙ্ঘন না করার আশ্বাস মিয়ানমারের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৯৪ সময় দর্শন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, ভবিষ্যতে মিয়ানমার আকাশসীমা লঙ্ঘন না করার কথা জানিয়েছে। তারা এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তরে বাংলাদেশ ও মিয়ানমারের অষ্টম সীমান্ত সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, আকাশসীমা লঙ্ঘনের কয়েকটি ঘটনা ঘটেছে।

সেটি বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছি। আমরা তাদের বলেছি, মিয়ানমারের যদি সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড্ডয়নের প্রয়োজন হয় বা হেলিকপ্টার ইউটার্ন করার প্রয়োজন হয়, সে তথ্য আমাদের দিতে। যেন আমরা ওই দিনগুলোতে লক্ষ্য রাখতে পারি যে, কোনো ধরনের সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটছে কিনা। তারা আমাদের আশ্বস্ত করেছে, এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে ঘটবে না।

বিজিবি মহাপরিচালক বলেন, স্থল মাইন বিস্ফোরণে বেশ কিছু বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে। তাদের দেশের নাগরিকও হতাহতের শিকার হয়েছে। এ নিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আমদের পক্ষ থেকে বলা হয়েছে, অনিচ্ছাকৃতভাবে কেউ এর সংস্পর্শে এলে হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আমরা তাদের সহযোগিতা চাইলে তারা আশ্বাস দিয়েছে। যেটা যৌথভাবে পর্যবেক্ষণ করা হবে।

এসময় জেনারেল সাকিল আহমেদ আরও বলেন, আকাশসীমা ও স্থল মাইনের বিষয়গুলো সমাধান হলে আমরা যৌথভাবে স্থলভাগে টহল দিতে পারব। আমরা আশা করছি, এই বিষয়গুলো সমাধান হলে চোরাচালান, মানবপাচারের মতো অপরাধ আমরা নিয়ন্ত্রণে সক্ষম হব। এ বিষয়ে মিয়ানমারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu