1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হামলার শিকার বিএনপির সাবেক এমপি শাহজাহান মারা গেছেন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৭ সময় দর্শন
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেনে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আগের দিন ৪ নভেম্বর রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলিখালী নামক এলাকায় সাবেক এমপি শাহজাহান খান এবং তার সাথে থাকা নেতা-কর্মীরা হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহত শাহজাহান খান এর পর থেকেই চিকিৎসাধীন ছিলেন। পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, গত ৪ নভেম্বর রাতে বরিশালে গণসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তার উপর যে হামলা হয়, ওই হামলায় তার কিডনি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় শহরের বড় মসজিদ সংলগ্ন পুরান আদালত মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শাহজাহান খান পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। এছাড়াও তিনি পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট এর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে জেলা বিএনপি, গলাচিপা উপজেলা ও শহরের সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu