1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যশোরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

যশোরের বেনাপোলে টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তার আলী (৪৫) নামে এক চটপটির দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুক্তার আলী বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের রহমত আলীর ছেলে।

শনিবার রাতে ভিকটিমের মা এ ঘটনায় আপোষ মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামি মুক্তারকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেন।

জানা যায়, ভিকটিম তার চাচার বাড়ির পাশে মুক্তারের চটপটির দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতো। আসামি তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি ওই শিশু তার মাকে জানালে মা স্থানীয় গণ্যমান্যদের কাছে ঘটনার বিচার দাবি করেন তিনি। পরে বিষয়টি আপোষ মিমাংসা না হওয়ায় থানায় অভিযোগ জানান ভিকটিমের মা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মুক্তার আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দী ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu