1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে আছি সবসময় – নূর খান মিঠু

নেত্রকোণা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন
নেত্রকোণা জেলা আওয়ামীলীগের মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জেলার সর্বত্র উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। দীর্ঘ ৬ বছরের মাথায় জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কে হচ্ছেন সভাপতি-সাধারন সম্পাদক এনিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। জেলা আওয়ামী লীগের সম্মেলন ও নতুন নেতৃত্ব সম্পর্কে জানতে চাইলে সাধারন সম্পাদক পদপ্রার্থী জেলা আ’লীগের বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক নূর খান মিঠু বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে।
জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আগামীতে এই ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে আওয়ামী লীগের অবশ্যই আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী, ত্যাগী, রাজপথের আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে থাকা সাহসী নেতাকর্মীরাই আগামীতে দলীয় নেতৃত্বের অগ্রভাগে থাকবে এমনটাই প্রত্যাশা করছি। অসংখ্য ত্যাগী নেতাকর্মীদের সাথে আমি নিজেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি ও ভবিষ্যতেও থাকবো। এতে যতই বাধা-বিপত্তি আসুক না কেন পিছপা হবো না।’
এ দিকে জেলা শহরের সর্বত্রই শোভা পাচ্ছে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন, তোড়ন ও বিলবোর্ড। জানা গেছে, জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি ও জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক-১ নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খানসহ বেশ কয়েকজন প্রার্থী। সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে অবস্থান করছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নূর খান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. শামছুর রহমান লিটন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার ও জেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক ওমর ফারুকসহ বেশ কয়েকজন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu