1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চরভদ্রাসনে সমকামিতার জেরে ব্যবসায়ীকে হত্যায় কিশোর পুত্রসহ বাবা গ্রেফতার,

হোসেন সাজু ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গী গ্রামের বাসিন্দা বালু ব্যবসায়ী মো. কাউসার খানের লাশ চর হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গীর পদ্মার পাড় নিকটবর্তী এলাকা থেকে ২৬ নভেম্বর দুপুরে উদ্ধার করে পুলিশ। এর আগে ২৫ নভেম্বর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এদিকে লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে ২৬ নভেম্বর দিবাগত মধ্যরাতে উপজেলার বিএস ডাঙ্গী প্রামের ১৬ বছর বয়সী কিশোর (শাফাওত ইসলাম সিফাত) ও তার পিতা শাহীন মোল্লাকে আটক করে পুলিশ। রোববার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আটক কিশোর আসামীর স্বিকারোক্তির বরাত দিয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, ছুরির দেখিয়ে ভীতি সৃষ্টি করে জোর পুর্বক সমকামীতা করার চেষ্টাকালে বলাৎকার চেষ্টাকারীর সেই ছুরিটিই কৌশলে ছিনিয়ে নিয়ে তা দিয়েই সিফাতই কুপিয়ে হত্যা করা হয় ওই ব্যবসায়ীকে।
তিনি জানান, ইতিপুর্বেও একাধিকবার ওই ব্যাক্তি কিশোরটিকে নিয়ে জোরপুর্বক সমকামিতায় লিপ্ত হয়। স্বাভাবিকভাবে সমকামিতা করতে না দেয়ায় এবার ছুরি দেখিয়ে ভীতি প্রদর্শন করে সমকামী সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। এসময় ওই কিশোর ক্ষুব্দ হয়ে কৌশলে ছুরিটি ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি আরো জানান, হত্যার পর ওই কিশোর তার পরিবারকে বিষয়টি জানালে কিশোরের পিতা মো. শাহীন মোল্লা ঘটনা সংশ্লিষ্ট আলামত ধ্বংসের চেষ্টা চালায়।
তার পরামর্শে পরিধেয় বস্ত্র ও মোবাইল পুড়িয়ে ধ্বংসের চেষ্টা ও ওই ব্যবসায়ীর ব্যবহৃত মোটর সাইকেলটি সংশ্লিষ্ট উপজেলার বাইরে সদর উপজেলার মধ্যে ফেলে দেয়া হয়। পুত্রকে আলামত নষ্টের এমন পরামর্শ দেয়ায় পিতা শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী পুলিশের। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসাইন, সুমন রঞ্জন সরকার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu