1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আয়াতুল্লাহ খামেনির ভাতিজি গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাতিজি ফরিদা মোরাদখানিকে ইরান সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য বিদেশি সরকারগুলোর প্রতি আহ্বান জানানোর পর গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইরানের কট্টরপন্থী ইসলামী শাসনকে ‘হত্যা ও শিশুহত্যার রাজত্ব’ বলে অভিহিত করেছিলেন। খবর সিএনএনের

প্রতিবেদনে বলা হয়, ভাইজির মন্তব্যকে ভালোভাবে নেননি খামেনি।

ফরিদার ভাই জানান, তার বোনকে আটক করা হয়েছে।

কয়েকদিন আগে এক ভিডিও বার্তায় ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য সারা বিশ্বের কাছে আবেদন করেছিলেন ফরিদা। তিনি তার চাচাকে জার্মানির হিটলারের সঙ্গে তুলনা করেন।

খামেনির বোন বদরির মেয়ে ফরিদা বরাবরই স্পষ্টভাষী এবং খামেনি বিরোধী বলে পরিচিত। প্রশাসনের বিরুদ্ধে মন্তব্য করায় এর আগেও একবার জেল খেটেছেন তিনি। তবে এবারের মতো এত স্পষ্টভাবে ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি তাকে। ভিডিওতে তিনি ইরানের মুক্তির জন্য তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছেন। সেগুলি হলো নারী, জীবন ও স্বাধীনতা।

কয়েকদিন আগে ২২ বছর বয়সী মাহশা আমিনিকে ঠিকমতো হিজাব না পরার অপরাধে সেদেশের নীতি পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। বোরখা খুলে, হিজাব খুলে, চুল কেটে প্রতিবাদে সরব হন দেশের মেয়েরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu