1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল চার কিশোরীর

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

জলপ্রপাতের কাছে গয়ে সেলফি তোলার সময় পানিতে পড়ে চার কিশোরীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন। শনিবার (২৬ নভেম্বর) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেলাগাভির কাছে কিটওয়াদ জলপ্রপাতে এই ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের

প্রতিবেদনে বলা হয়েছে, জলপ্রপাতের কাছে গয়ে সেলফি তোলার চেষ্টা করছিল কয়েকজন কিশোরী।

একপর্যায়ে অসতর্কতার কারণে জলপ্রপাতে পড়ে গিয়ে তাদের চারজন মারা যান। নিহত ওই চার কিশোরী বেলাগাভির কামাত গালির একটি মাদ্রাসার শিক্ষার্থী।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়ায় এখন ছবি পোস্ট করাটা অনেকের কাছেই এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে, এর জন্য প্রাণের তোয়াক্কাও করছেন না কেউ কেউ। এমনকি সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনাও এখন আর নতুন কিছু নয়। এবার ফের একই ঘটনা ঘটল কর্নাটকের কিটওয়াদের একটি জলপ্রপাতে।

জলপ্রপাতের কাছে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিল ওই চার কিশোরী, আচমকা পা পিছলে নিচে পড়ে মৃত্যু হয় তাদের। মূলত সেলফি তোলার সময় মোট পাঁচজন একসঙ্গে নিচে পড়ে যায়। একজনকে কোনোক্রমে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বাকিদের বাঁচানো সম্ভব হয়নি।

কর্নাটকের বেলাগাভির কাছে অবস্থিত ওই জলপ্রপাত দেখতে মাঝেমধ্যেই ভিড় করেন পর্যটকরা। সেরকমই শনিবার সেখানে পিকনিক করতে গিয়েছিলেন ৪০ জন কিশোরী। এরপরই দুর্ঘটনা ঘটে। এক কিশোরীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu