1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেসিকে নিয়ে ঝগড়ায় জড়ালেন সাবেক দুই ইংলিশ ফুটবলার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

লিওনেল মেসির সমালোচক বলে খ্যাতি আছে গ্যারি নেভিলের। সুযোগ পেলেই আর্জেন্টাইন এই তারকার পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না বর্তমানে ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবে কাজ করা নেভিল। সাবেক এই ইংলিশ ফুটবলার মেসির সমালোচনায় মেতেছিলেন গতকালও। লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে মেসির অনুজ্জ্বল পারফরম্যান্সের পর বলেছিলেন, ‘খেলোয়াড়রা এখন আর মেসিকে ভয় পায় না।

কাতার বিশ্বকাপে ব্রিটিশ টেলিভিশন আইটিভির বিশ্লেষক হিসেবে কাজ করছেন গ্যারি নেভিল। সেখানেই মেসির পারফরম্যান্স নিয়ে আঙুল তোলেন সাবেক এই ফুটবলার। কিন্তু নেভিলের ওই বিস্ফোরক মন্তব্যর পরই জ্বলে ওঠেন মেসি। মেক্সিকোর বিপক্ষে করেন অসাধারণ এক গোল, ভাঙেন ‘ডেডল’ক। এরপর সতীর্থ এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোলের আগে বল বানিয়ে দেওয়ার কাজটিও করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির জ্বলে ওঠার আগে নেভিলের দেওয়া বক্তব্যকে ঘিরে তাই হচ্ছে তীব্র সমালোচনা।

নেভিলকে নিয়ে বিদ্রূপ করতে ছাড়ছেন না এক সময়ে তার জাতীয় দলের সতীর্থ জেমি ক্যারাঘারও। মেসির শুভাকাঙ্ক্ষী বলেই কি-না ক্যারাঘার বেশ কড়া ভাষায় করলেন নেভিলের সমালোচনা।  নেভিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ক্যারাঘার আবার লিভারপুলের হয়ে মাঠ মাতিয়েছেন অনেক দিন। প্রিমিয়ার লিগে দল দুটি একে অপরের আজন্ম শত্রু। সেই শত্রুতার রেশই মেসির সুবাদে মাঠের বাইরে আনলেন ক্যারাঘার।

কাতার বিশ্বকাপ উপলক্ষে ক্যারাঘার কাজ করছেন না কোনো গণমাধ্যমের হয়ে। ইংল্যান্ডে বসেই নেভিলের মন্তব্যর একটি ছবি জুড়ে দিয়ে ক্যারাঘার টুইটারে লেখেন, ‘আমার বন্ধু নেভিলের এই টুর্নামেন্ট ততটাই বাজে যাচ্ছে, যতটা যাচ্ছে (জিয়ান্নি) ইনফান্তিনোর। ’ কাতারে নানা বিষয়ে কড়া নিয়ম-কানুন জারির কারণে ফিফা সভাপতি ইনফান্তিনো আছেন চাপে। সেই সূত্র ধরেই নেভিলকে আক্রমণ করেন তিনি।

নেভিল এর আগে নিজের মন্তব্যের কারণে হয়েছিলেন সমালোচিত। স্পেন বিশ্বকাপ অভিযান শুরুর আগে দলটিকে নিয়ে নেভিল বলেছিলেন, এই দলে গোল করার মতো কাউকে দেখছেন না তিনি। সেই স্পেনই নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেয়। নেভিলের একের পর এক ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হওয়াতেই ক্যারাঘার তাকে আক্রমণ করে মন্তব্যটি করেন।

নেভিলও অবশ্য ছেড়ে দেননি তার সাবেক সতীর্থকে। ক্যারাঘারের টুইটের জবাবে তিনি ব্যক্তিগত আক্রমণ করে লেখেন, ‘যে কি-না কোনো কাজ না পেয়ে বাড়ি বসে আছে তার চেয়ে ভালো তো করছি। ’ দেখা যাক মেসিকে নিয়ে শুরু হওয়া নেভিল-ক্যারাঘারের কাঁদা ছোঁড়াছুড়ি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu