1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নতুন উচ্চতায় এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দর্শন
নতুন উচ্চতায় এমবাপ্পে

কিশোর বয়সেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া কিলিয়ান এমবাপ্পে কেবলই ছুটে চলেছেন। একের পর এক গড়ছেন নতুন সব কীর্তি। সে যাত্রায় এবার স্পর্শ করলেন কিংবদন্তি পেলেকে, উঠলেন নতুন আরেক চূড়ায়। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শনিবার (২৬ নভেম্বর) ‘ডি’ গ্রুপে ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের জয়ের নায়ক এমবাপ্পে।

দলের ২-১ ব্যবধানে জয়ের পথে দুইটি গোলই করেন তিনি এবং গড়েন ভিন্ন দুইটি কীর্তি।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে থিও এরনঁদেজের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। এরপর বাইলাইন থেকে সতীর্থের কাটব্যাক পেয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন পিএসজি তারকা।

জুস্ত ফঁতেনের পর দেশের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করলেন এমবাপ্পে, যা ৬০ বছরের মধ্যে প্রথম। ১৯৫৮ বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন গ্রেট ফরোয়ার্ড ফঁতেন।

একটু পর ডেনমার্ক সমতা টানায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ফ্রান্স। শেষ দিকে আবারও দলকে পথ দেখান এমবাপ্পে। ৮৬তম মিনিটে গ্রিজমানের ক্রসে খুব কাছ থেকে সহজেই জয়সূচক গোলটি করেন তিনি। তাতেই ছুঁয়ে ফেলেন পেলের একটি রেকর্ড। ২৪ বছর পূরণের আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি তার ৭ গোলের রেকর্ড।

রাশিয়া বিশ্বকাপে দেশকে শিরোপা জেতাতে এমবাপ্পে করেছিলেন ৪ গোল। এবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন একটি। আর এবার ডেনমার্কের জালে বল পাঠালেন দুইবার।

আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের দুইদিন পর ২৪ পূর্ণ হবে এমবাপ্পের। আসরে প্রথম দুই ম্যাচেই তিনি হলেন ম্যাচ সেরা। এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোয় ফ্রান্স।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu