1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশের প্রতিটা জেলায় জুনিয়র চেম্বার নেতৃত্ব দেবে: এলিট

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

চট্টগ্রাম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, ‘তরুণদের জন্য আমরা একটি সংগঠন তৈরি করে দেখিয়েছি। আজ সে সংগঠনের দশ বছর পূর্তি। এই সংগঠনের জন্য আমরা অনেক কষ্ট করেছি। বাংলাদেশের প্রতিটা জেলায় জুনিয়র চেম্বার নেতৃত্ব দিবে।

এটাই আমার স্বপ্ন। ’

শনিবার (২৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের দশ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় কোভিডের পর আজ প্রথম আমরা তরুণদের সাথে নিয়ে মিলিত হয়েছি। তবে গত দশ বছর আমরা সুন্দর একটা জার্নি করেছি। জুনিয়র চেম্বার ১৮ থেকে ৪০ বছরের তরুণদের নিয়ে কাজ করছে। আমাদের এখন ৩০টি ইউনিট ও ৫ হাজার সদস্য রয়েছে। সারাদেশের তরুণদের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। তাদের জন্য আমরা প্রশিক্ষণের আয়োজন করছি।

তিনি বলেন, এ আয়োজন করতে গিয়ে আমরা ১০ কোটি টাকা খরচ করেছি। এগুলো সব আমাদের সদস্যদের টাকা। এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা এগিয়ে যাবে, সেটা আমরা চাই। ’

এলিট আরও বলেন, ‘আমরা যখন জুনিয়র চেম্বার করতে যাই তখন আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে অনেক কষ্টে এ সংগঠন দাঁড় করিয়েছি। চট্টগ্রামে আমাদের প্রায় ৩শ সদস্য রয়েছে। আমরা তরুণদের জীবন মান উন্নয়নে কাজ করছি। তরুণদের জন্য আমাদের সাংগঠনিক কিছু নীতিমালা আছে। তবে তরুণদের জন্য সহজ শর্তে লোন সংক্রান্ত একটা নীতিমালা প্রয়োজন। আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি। ’

জেসিআই চট্টগ্রামের সভাপতি শান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, শেঠ গ্রুপের এমডি সোলায়মান আলম শেঠ, জেসিআইর সাবেক সভাপতি রাইসুল উদ্দিন সৈকত, জসিম আহমেদ, মো. গিয়াস উদ্দিন, মাশফিক আহমেদ রুশাদ, অসীম কুমার দাশ, শহীদুল মোস্তফা চৌধুরী, টিপু সুলতান সিকদার প্রমুখ।

দশক পূর্তির এ আয়োজনে ব্যবসায়ী, পেশাজীবী ও তরুণ উদ্যোক্তাদের মিলন মেলা বসেছিল এদিন রাতে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে ১০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়। প্রদর্শিত হয় জেসিআইর দশ বছর ও ইয়ুথ সামিটের ওপর তথ্যচিত্র। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu