1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুধ দি‌য়ে গোসল ক‌রে রাজনীতি ছাড়া সেই ছাত্রলীগ নেতা‌কে কুপিয়ে জখম

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেয়া ছাত্রলীগ নেতা আরমিন আহমেদকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস মোড় এলাকায় এই সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। এর আগে উপজেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষোভে দুধ দিয়ে গোসল করে সংগঠনটি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে আলোচিত হন তিনি।

তাকে গুরুতর অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত আরমিন মিয়া পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক এবং পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

আরমিন মিয়ার সহপাঠী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন পাপ্পু জানান, শনিবার সন্ধ্যার পর তারা দুজন মিলে একটি মোটরসাইকেলে উপজেলার থানাঘাট এলাকায় গিয়েছিলেন। কাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় মির্জাপুর বাইপাস সড়কের মাঝখানে পৌঁছলে একটি মাইক্রোবাস এসে তাদের পথ রোধ করে। আট-দশ যুবক মাইক্রোবাস থেকে নেমে ঘিরে ধরে আরমিনকে মারধর শুরু করেন। এ সময় বিল্লাল হোসেন পাপ্পু বাধা দিতে গেলে তিন-চারজন যুবক তাকে ধরে আটকে রাখে। একপর্যায়ে সশস্ত্র যুবকরা ধারালো অস্ত্র দিয়ে আরমিনকে কুপিয়ে সড়কে ফেলে তার সঙ্গে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান।

তিনি আরও জানান, ধারালো অস্ত্রের আঘাতে আরমিনের মাথা ও পিঠে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকদের সহায়তায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হামলার ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu