1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ড. আব্দুল্লাহ আল-মামুন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ড. মো. আব্দুল্লাহ আল-মামুন। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।

পদোন্নতির পূর্বে তিনি মহাব্যবস্থাপক হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারি বিভাগ, এসএমই, আরসিডি, এসএফডি, ই এন্ড ইডি, পিসিএসডি (কমন ও প্রিন্টিং), সিপিসিআরএমডি, ক্রেডিট কমিটি, আমিন কোর্ট কর্পোরেট শাখা, গুলশান কর্পোরেট শাখা, বনানী কর্পোরেট শাখা এবং মহাখালী কর্পোরেট শাখায় দায়িত্ব পালন করেন।

ড. মামুন নেপাল, মালয়েশিয়াসহ দেশ-বিদেশে ব্যাংকিং পেশায় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

তিনি দি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ বিষয়ে আমেরিকান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে (ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ) ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০৬ সালে (ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স) এমবিএ ডিগ্রি এবং ১৯৮৭ সালে বিআইটি খুলনা (বর্তমানে কুয়েট) থেকে কৃতিত্বের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ অগ্রণী ব্যাংক কর্তৃক সফলভাবে বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করায় অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদ থেকে তাকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, ড. মো. আব্দুল্লাহ আল-মামুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলিয়ারচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu