1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আনসার আল ইসলামের দায় স্বীকার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। ‘দাওয়ালিল্লাহ’ নামে ওয়েবসাইটে এক বিবৃতিতে নিজেদের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘আলহামদুলিল্লাহ, প্রকাশক দীপনকে হত্যাকারী দুই মুজাহিদ ভাইকে আদালত প্রাঙ্গণ থেকে অপর দুই মুজাহিদ ভাই মুরতাদ বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আল্লাহ তাদের রক্ষা করুন, হাফিযাহুমুল্লাহ তালা।

এ বিষয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপকমিশনার (ডিসি) এসএম নাজমুল হক বলেন, ‘জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দাওয়ালিল্লাহ নামে ওয়েবসাইটে আনসার আল ইসলামের বিবৃতির কথা আমরাও জানতে পেরেছি। ’

জানা গেছে, ‘দাওয়ালিল্লাহ’ আনসার আল ইসলাম পরিচালিত একটি ওয়েবসাইট। ওই সাইটে এর আগেও বিভিন্ন সময় আনসার আল ইসলাম তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে বিভিন্ন লেখা পোস্ট করেছিল। গত আগস্টে আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি ড্রোন হামলায় নিহত হওয়ার পর প্রতিশোধের হুমকি দাওয়ালিল্লাহের বিবৃতির মাধ্যমে দেওয়া হয়। তবে সংগঠনের গোপন কর্মকাণ্ড নিয়ে কখনও ‘ওপেন সাইটে’ উগ্রপন্থিরা কোনো পোস্ট দেন না। এ ছাড়া নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা বিশেষ কিছু অ্যাপ ব্যবহার করে।

সাইটটি পরিচালনায় তিন থেকে চারজন অ্যাডমিন থাকেন। তাদের সবার ওপরে থাকেন সুপার অ্যাডমিন। গোয়েন্দারা বলছেন, এই সাইটের অন্যতম একজন অ্যাডমিন হলেন মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক জিয়া।

গত ২০ নভেম্বর পুরান ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেওয়া হয়। তবে শামীম ও সোহেলের আরও দুই ঘনিষ্ঠ সহযোগী ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আরাফাত রহমান ও মো. সবুরকে ছিনতাই করতে ব্যর্থ হয় তাদের সহযোগীরা। জঙ্গি ছিনতাইয়ের এক সপ্তাহ পার হলেও শামীম ও সোহেলের খোঁজ মেলেনি। ধরা পড়েনি তাদের মূল সহযোগীরা। পুলিশের ভাষ্য, তারা দেশের ভেতরে কোথাও লুকিয়ে থাকতে পারে।

এ ব্যাপারে সিটিটিসির প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, ‘ছিনতাইকাণ্ডে অংশ নেওয়া বেশ কয়েকজন জঙ্গিকে আমরা শনাক্ত করেছি। তাদের নাম-পরিচয়ও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পালানো দুই জঙ্গি সীমান্ত পারি দিতে পারেনি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu