1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সৌদি ফুটবলারদের রোলস রয়েস পাওয়ার খবরটি ‘গুজব

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

কাতারের লুসাইল স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপে দু’বারের ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে সৌদি আরব। দেশটির এই জয়কে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে অঘটন হিসেবে বলছেন অনেকে। মেসিদের পরাস্থ করার জন্য সৌদি ফুটবল দলের সদস্যদের সবাই রোলস রয়েস গাড়ি উপহার পাচ্ছেন- এমন খবর দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এসব প্রতিবেদনে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফুটবলারদের একটি করে রোলস রয়েস গাড়ি উপহার দিচ্ছেন।

তবে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের সদস্য সালেহ আলশেহরি এই তথ্য গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক সংবাদ সম্মেলনে সৌদি ফুটবলার সালেহ আলশেহরি বলেন, আমরা এখানে এসেছি দেশের সেবা করতে এবং সেরাটা দিতে এসেছি। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

সংবাদ সম্মেলনে সালেহ আলশেহরির উদ্দেশে এক ব্রিটিশ সাংবাদিকের প্রশ্ন ছিল, আমরা শুনেছি আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর আপনি একটি বিলাসবহুল গাড়ি পেয়েছেন? এটা কি সত্যি? গাড়ি পেয়ে থাকলে আপনি কোন রং পছন্দ করলেন?

জবাবে হাসিমাখা মুখে সালেহ আলশেহরি বলেন, এ খবর সত্যি নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা এখানে কেবল দেশের সেবায় এসেছি।

গত মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক বড় অঘটনের স্বাক্ষী হয় আর্জেন্টিনা। ওইদিন ২-১ গোলের ব্যবধানে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যায়। খেলার মাত্র ১০ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৪৮ মিনিটে সালেহ আল-শেহরির গোলে ম্যাচ সমতায় ফেরে।

এরপর ৫৩তম মিনিটে সালেম আলদাওসারি গোলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সৌদি। খেলার বাকি অংশে স্কোরলাইন থাকে অপরিবর্তিত এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu