1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘নেইমারের সবচেয়ে বড় ভুল ব্রাজিলিয়ান হয়ে জন্ম নেওয়া’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

আবারও চোটের কালো থাবা পড়েছে নেইমারের ওপর। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলার সময় পা মচকে যায় তার। এই চোটের কারণে গ্রুপ পর্বে তার আর মাঠে নামার তেমন সম্ভাবনা নেই। শঙ্কা আছে বিশ্বকাপের বাকি অংশ নিয়েও!

যত তারকাই দলে থাকুক না কেন, নেইমারই ব্রাজিলের প্রাণভোমরা।

তার চোট নিয়ে দল তাই উদ্বিগ্ন। তবে নেইমারের এই চোট কতটা ছুঁয়ে গেছে দেশটির সমর্থকদের? ব্রাজিল ফরোয়ার্ড রাফিনিয়ার কথা শুনলে মনে হবে, নেইমারের চোটে কষ্টের চেয়ে বরং আনন্দই যেন বেশি পেয়েছে ব্রাজিলিয়ানরা। তার কথার সুর ধরলে বোঝা যায়, নেইমারের চোটে সহানুভূতির বদলে ব্রাজিলিয়ানরা উল্লাসে মেতেছেন। যে কারণে নিজ দেশের মানুষদের তীব্র কটাক্ষ করেছেন বার্সেলোনায় খেলা এই ফরোয়ার্ড।

দেশের ফুটবল সমর্থকদের ধুয়ে দিতে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তাদের দেশের মানুষের ভালোবাসার উদাহরণ টেনেছেন রাফিনিয়া। এক ইনস্টাগ্রাম পোস্টে এই ফরোয়ার্ড লেখেন, ‘আর্জেন্টাইন সমর্থকেরা মেসিকে ঈশ্বর মনে করে, পর্তুগাল সমর্থকেরা রোনালদোকে মনে করে রাজা। আর ব্রাজিলের সমর্থকেরা নেইমারের পা ভাঙার জন্য উল্লাস করে। কী দুঃখজনক ব্যাপার। ’

এখানেই শেষ নয়। নেইমারকে দুর্ভাগা মনে করেন রাফিনিয়া। ব্রাজিল তার মতো ফুটবলার পাওয়ার যোগ্যতা রাখে না বলেও ওই পোস্টে লেখেন রাফিনিয়া, ‘নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হচ্ছে ব্রাজিলিয়ান হয়ে জন্ম নেওয়া। এই দেশ তার প্রতিভা এবং ফুটবলের জন্য যোগ্য নয়। ’

ব্রাজিলের জার্সি গায়ে পেলের পর সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক নেইমার। ৯২ ম্যাচ খেলা পেলের গোল ৭৭টি। ১২২ ম্যাচে ৭৫ গোল নিয়ে তাকে টপকে যাওয়ার দ্বারপ্রান্তেই আছেন নেইমার। তবে কাতার আদৌ সেটা সম্ভব হবে কি-না, তা বলে দিবে তার চোটের ধরন।

‘জি’ গ্রুপে পরের ম্যাচে সোমবার সুইজারল্যান্ড ম্যাচ তো মিস করবেনই, ক্যামেরুনের বিপক্ষে পরের ম্যাচ নিয়েও শঙ্কা আছে। ডান পায়ের গোড়ালির চোটে তাকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটিও এখনো স্পষ্ট নয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu