1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন
নারায়নগঞ্জ আড়াই হাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহবুব জুয়েলের গাড়ীবহরে ছাত্রলীগের কর্তৃক হামলার অভিযোগে জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল – সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহরের দয়াময়ী মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপিনেতা শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, হামলা করে বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখা যাবেনা।
 সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সুকৌশলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা ও গুলি চালাচ্ছে। তিনি আরও বলেন, যখন সারাদেশের মানুষ আন্দোলনমুখী হচ্ছে, ঠিক তখন সরকার দেউলিয়া হয়ে মানুষের বুকে গুলি চালিয়ে হত্যা করছে। আগামী দিনে রাজপথে আন্দোলনের মাধ্যমে এর জবাব দিবে জনগণ। তিনি আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu