1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার স্বর্ণ দিয়ে তেল কিনছে ঘানা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

মার্কিন ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে তেল কিনতে যাচ্ছে ঘানা সরকার। দেশটির ভাইস-প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, স্বর্ণ দিয়ে তেলজাত পণ্য কেনার নতুন নীতিতে কাজ করছে ঘানা সরকার। ডলারের মজুদ ঠিক রাখতে ও স্থানীয় মুদ্রার মান ঠিক রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আলজাজিরার।

গত বছরের শেষে ঘানার মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৯.৭ বিলিয়ন ডলার। এ বছরের সেপ্টেম্বরে যা দাঁড়িয়েছে মাত্র ৬.৬ বিলিয়ন ডলারে। এই অর্থ দিয়ে মাত্র তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে দেশটি। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখতে স্বর্ণ দিয়ে তেল আমদানি ব্যয় মেটাতে উদ্যোগ নিয়েছে ঘানা সরকার।

ভাইস প্রেসিডেন্ট বাউমিয়া বলেন, নতুন নীতি বাস্তবায়িত হলে আমাদের বিনিময় ব্যবস্থার ভারসাম্যে মৌলিক পরিবর্তন আনবে এবং মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

ইতিমধ্যে দেশটির বড় স্বর্ণ উত্তোলনকারীকে তাদের মোট মজুদের ২০ শতাংশ স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে স্বর্ণ বিক্রির এ নির্দেশ দেয়া হয়েছে বলে ফেসবুক পোস্টে জানান বাউমিয়া।

ঘানায় তেলের খনি রয়েছে। দেশটি অপরিশোধিত তেল উৎপাদন করে। ২০১৭ সালে এক বিস্ফোরণের পর দেশটির একমাত্র তেল পরিশোধনাগার বন্ধ হয়ে যায়। এখন তেল পরিশোধন করতে পারে না দেশটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu