1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

সরকার গঠন নিয়ে অচলাবস্থা শেষে প্রবীণ বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। দেশটির ১০তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

মালয়েশিয়ার রাজা সুলতান আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।  স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি শপথ নিবেন।

কিং প্যালেস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘রয়্যাল হাইনেস মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর, আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন। ’

কিং প্যালেস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘রয়্যাল হাইনেস মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর, আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন। ’

গত ১৯ নভেম্বর মালয়েশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দেশটি তার ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন ভাবে ঝুলন্ত সংসদের সাক্ষী হয়। এরপর জোট করে সরকার গঠনের জন্য আহ্বান জানান দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। । তবে এতেও অচলাবস্থা কাটে না। কারণ কোনো দলই জোট করে সরকার গঠনে আগ্রহী ছিল না।

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পেয়েছে। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ আসন ও ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পেয়েছে ৩০ আসন। সরকার গঠনে যেকোনো দল বা জোটের প্রয়োজন ১১২ আসন।

১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অর্থাৎ এই পাঁচ বছর আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের উত্তরসূরী হওয়ার কথা ছিল তারই। কিন্তু ১৯৯৮ সালে দুর্নীতি ও সমকামিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় উপপ্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ারকে বরখাস্ত করেন মাহাথির। তাকে রাজনীতিতেও নিষিদ্ধ করেন আদালত। পরে উচ্চ আদালতে আপিল করে ২০০৮ সালে নির্দোষ হিসেবে মুক্তিলাভ করেন আনোয়ার; রাজনীতি করার অধিকারও ফিরে পান তিনি। আপিলে প্রমাণিত হয়- তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। কারাগার থেকে মুক্তিলাভের পর এতদিন পর্যন্ত মালয়েশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা ছিলেন আনোয়ার ইব্রাহিম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu