1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ক্ষতিপূরণের দাবিতে তাজরীন গার্মেন্টসের সামনে বিক্ষোভ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টস ট্রাজেডির আজ দশ বছর। এ উপলক্ষে সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় তাজরীন গার্মেন্টস এর সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টস ভয়াবহ আগুন লাগে। এসময় আগুনে প্রায় এক’শ ১৭জন নিরীহ নারী ও পুরুষ শ্রমিক মারা যায়।

আর আহত হয় অনেক শ্রমিক। আহত শ্রমিকরা এখনো মানবেতর জীবন যাপন করছেন পঙ্গু হয়ে।

এদিকে আজ দশ বছর উপলক্ষে সকালে তাজরীন গার্মেন্টস এর সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহত আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে শ্রমিকরা ক্ষতিপূরণ ও তাজরীন গার্মেন্টস এর মালিক দেলোয়ারের ফাঁসির দাবি জানান সরকারের কাছে।

এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এদিকে নিহত শ্রমিকদের সকলের ছবি তাজরীনের মুল ফটকে টাঙ্গানো হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। এদিকে পুরে যাওয়া তাজরীন গার্মেন্টস এর বহুতল ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় এখনো রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারজীন গার্মেন্টস এর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ঘটনার ১০ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচারকাজ।

তবে রাষ্ট্রপক্ষ আশা করছে, খুব দ্রুত শেষ হবে বিচারকাজ। বর্তমানে মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনার আদালতে বিচারাধীন। সর্বশেষ গত ১৮ মে মামলাটিতে দুই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন পোশাক শ্রমিক হালিমা খাতুন এবং সুপারভাইজার সিরাজুল ইসলাম। আগামী ১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য রয়েছে। এখন পর্যন্ত মামলাটিতে ১০৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

২০১৩ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির মালিক, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান অভিযোগপত্রটি দাখিল করেন। ঘটনার এক বছর ২৮ দিন পর আসামিদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি এই অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন তাজরীন ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আকতার, প্রতিষ্ঠানটির লোডার শামীম, স্টোর ইনচার্জ (সুতা) আল আমিন, সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি সুপারভাইজার আল আমিন, স্টোর ম্যানেজার হামিদুল ইসলাম লাভলু, প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান দুলাল, প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, নিরাপত্তারক্ষী রানা ওরফে আনারুল।

মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে আল আমিন, রানা ওরফে আনারুল, শামীম ও মোবারক হোসেন পলাতক রয়েছেন। অন্য আসামিরা জামিনে রয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu