1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১০ ডিসেম্বর বিশৃঙ্খলা করলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকা ও ক্ষমতা দখলের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের শক্তিতে শক্তিশালী। যারা বন্দুকের নল ঠেকিয়ে আগেও ক্ষমতায় এসেছে, তারা এখনও ষড়যন্ত্র করেই যাচ্ছে।

আর বিএনপি ঢাকায় সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনের সময় তিনি এ সব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতে এ কাজ করেছে। তাদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে সরকার।

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ যুক্ত থাকলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় আরও মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম,  জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu