1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লিটন কুমিল্লাতেই, সাকিবের দলে মাহমুদউল্লাহ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নেয় ফরচুন বরিশাল। বিপিএলে আগের আসরে তিনিই দলকে দিয়েছিলেন নেতৃত্ব। এবার বাংলাদেশ টি২০ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিলো ফ্র্যাঞ্চাইজিটি। আজ বুধবার প্লেয়ার্স ডাফট থেকে মাহমুদউল্লাহকে কেনে বরিশাল।

এদিকে, লিটন দাসও রয়ে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। আজ প্রথম ডাকেই তাকে দলে নেয় কুমিল্লা।

বুধবার ঢাকার পাঁচতারকা একটি হোটেলে বিপিএলের নবম আসরে প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড় নেওয়ার সুযোগ পেয়েছিল। সে সুযোগ কাজে লাগিয়ে রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুস্তাফিজুর রহমানকে, ঢাকা ডমিনেটরস তাসকিন আহমেদকে, ফরচুন বরিশাল সাকিব আল হাসানকে, সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মর্তুজাকে, খুলনা টাইগার্স তামিম ইকবালকে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আফিফ হোসেন ধ্রুবকে দলে নেয়।

আজ প্লেয়ার্স ড্রাফট শুরুর পর প্রথম ডাকেই লিটন দাসকে দলে নেয় কুমিল্লা। বরিশাল নেয় অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজকে। রংপুর দলে ভেড়ায় শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমনদের। এছাড়া মুশফিকুর রহিমকে নিয়েছে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স। তামিমের খুলনা কিনেছে মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদকে।

এক নজরে ৭ দলের স্কোয়াড

রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি:
 নুরুল হাসান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারিফ রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), জেফ্রি ভ্যান্ডারসাই (শ্রীলঙ্কা)
ড্রাফট: শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোনস (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সরাসরি চুক্তি
: মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান), জশ কেবি (ইংল্যান্ড), ব্রেন্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)
ড্রাফট: লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুর জামান, জাকের আলি অনিক, শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহিদুল ইসলাম অঙ্কন, দেলোয়ার হোসেন

ঢাকা ডমিনেটরস
সরাসরি চুক্তি:
 তাসকিন আহমেদ, চামিকা করুনারাত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)
ড্রাফট: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালি, মনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, উসমান গণি (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
সরাসরি চুক্তি:
 আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), আশান প্রিয়াঞ্জন (শ্রীলঙ্কা)
ড্রাফট: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম,মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও’দাউদ (নেদারল্যান্ডস), উন্মুখ চাঁদ (ভারত/যুক্তরাষ্ট্র), তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), উসমান কাদির (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান)
ড্রাফট: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলী (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন ইমন

খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি: তামিম ইকবাল, আজম খান (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আভিশকা ফার্নান্দো (শ্রীলঙ্কা), নাসিম শাহ (পাকিস্তান)
ড্রাফট: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল ফন মেকেরিন (নেদারল্যান্ডস), শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়

সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তি: 
মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস)
ড্রাফট: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান), জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, তানজিম হাসান সাকিব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu