1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বকাপে ১০ রকম নাচবেন নেইমাররা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

দুনিয়া জুড়ে বিখ্যাত ব্রাজিলের ‘সাম্বা’ নাচ। গোল এবং জয়ের পর ব্রাজিলিয়ান ফুটবলাররা দল বেঁধে মাঠেই নিজেদের ঐতিহ্যের ‘সাম্বা নৃত্যে’ মেতে উঠেন। সময়ের প্রক্রিয়ায় ব্রাজিলিয়ানদের সেই নাচে ভিন্নতা এসেছে। সংযুক্ত হয়েছে নাচের নানা স্টাইল।

কাতার বিশ্বকাপেও দেখা যাবে নেইমার-রিচার্লিসন-রাফিনহাদের বিশেষ ধরনের নাচ। একটা নয়, কাতারে নেইমারদের অন্তত ১০ ধরনের নাচ দেখতে পারবেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ১০টি গোলে ১০ রকম নাচ উপহার দেবেন ব্রাজিলিয়ানরা। ফুটবল অনুশীলনের পাশাপাশি ১০ ধরনের নাচের অনুশীলনও করেছেন তারা। না, ভুয়া খবর বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। খোদ ব্রাজিল দলের পক্ষ থেকেই ১০ রকমের নাচের অনুশীলন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলের অন্যতম সদস্য রাফিনহা বলেন, ‘সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য ১০টি নাচ তৈরি করে এসেছি। প্রতিটা গোলের পর আমরা সবাই সেই নাচের মাধ্যমে উদযাপন করব। ’ যদি বিশ্বকাপে ১০টির বেশি গোল করে ব্রাজিল, তাহলে?

রাফিনহার দাবি, ‘যদি ১০টির বেশি গোল করি, তাহলে আলাদাভাবে নাচ তৈরি করা হবে। ’ মানে মাঠে ফুটবল নান্দনিকতার পাশাপাশি নাচ দিয়েও বিশ্বের ফুটবলপ্রেমীদের মন জয় করতে চান নেইমার-রাফিনহা-ভিনিসিয়াস জুনিয়ররা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu