1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে মিজানুর হত্যা মামলায় গ্রেফতার ২

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার স্কুল পড়ুয়া ছাত্র মিজানুর রহমান হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের দুরুদ মিয়ার ছেলে লোকমান মিয়া (২০) ও একই গ্রামের লালু মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান, মামলা দায়েরের পর আসামীরা পলাতক রয়েছে।

গত সোমবার রাতে মামলার এজাহার নামীয় আসামী লোকমানকে নোয়াখালী জেলা থেকে ও ঘটনার সাথে জড়িত মামলার অজ্ঞাত আসামীদের মধ্যে রুবেল মিয়াকে সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ ২২ নভেম্বর সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাকী আসামী ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ২৬ অক্টোবর জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে নতুর ভোটার হওয়ার জন্য ভোট তুলতে সারিবদ্ধ ভাবে দাড়ানো নিয়ে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মারামারি শুরু হয়, এসময় ঘটনায় মিজানুর রহমান (২০) নামের এক তরুণ আহত হন।

২৯ অক্টোবর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়, পরদিন তাঁর বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu