1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আগুন সন্ত্রাস কঠোরভাবে মোকাবেলা করবে পুলিশ: আইজিপি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৩৭ সময় দর্শন

দেশে আবারও আগুন সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ তা কঠোরভাবে মোকাবেলা করবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশে চাকরি পেতে হলেও সবার আগে ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে হবে।

মাদক নির্মূল করতে হলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ঢাকায় জঙ্গি ছিনতায়ের ঘটনায় ৩টি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম পুলিশ পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করবে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu