1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাকির নায়েককে আমন্ত্রণ করায় বিশ্বকাপ বয়কটের ডাক বিজেপির

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

ভারত থেকে বিতাড়িত ইসলামী বক্তা জাকির নায়েককে ফিফা বিশ্বকাপে ইসলামের উপর বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় কাতার। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ জানানোর বিরোধিতা জানিয়ে ভারতের সরকার ও বিচার বিভাগের কাছে আপিল করেছেন বিজেপির মুখপাত্র স্যাভিও রদ্রিগেজ। আপিলে ভারতীয়দের কাতার বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও কাতারে ভ্রমণকারী ভারতীয়দের বিশ্বকাপ বয়কটের আবেদন জানানো হয়।

এনডিটিভির খবরে বলা হয়, ইসলামী বক্তা জাকির ফিফা বিশ্বকাপে ইসলামের উপর বক্তৃতা দেওয়ার জন্য কাতার আমন্ত্রণ জানায়। কিন্তু বিজেপির মুখপাত্র রদ্রিগেজ তার বিবৃতিতে উল্লেখ করেন, এমন সময়ে নায়েককে ডাকা হলো যখন বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। সেখানে বিদ্বেষ ছড়াতে একটি জাকির নায়েককে আমন্ত্রণের কোনো যৌক্তিকতা নেই।

রদ্রিগেজ বলেন, ‘ফিফা বিশ্বকাপ একটি বিশ্বব্যাপী অনুষ্ঠান। সারা বিশ্ব থেকে মানুষ এই দর্শনীয় খেলার সাক্ষী হতে আসে এবং লক্ষ লক্ষ টিভি এবং ইন্টারনেটে লোকজন এটা দেখে। জাকির নায়েককে এমন একটি প্ল্যাটফর্ম দেওয়া এই সময়ে অযৌক্তিক। কারণ বিশ্ব এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ঠিক সেসময়ে একজন সন্ত্রাসীকে (জাকির নায়েক) তার উগ্রবাদ এবং ঘৃণা ছড়ানোর জন্য এই প্ল্যাটফর্মটি দেওয়া সন্ত্রাসবাদকে উসকে দেবে। ‘

বিজেপির এই মুখপাত্র তার আপিলে আরও উল্লেখ করেন, ‘জাকির নায়েক ভারতীয় আইনের চোখে একজন ‘ওয়ান্টেড’ ব্যক্তি। তার বিরুদ্ধে অর্থ পাচারের অপরাধ এবং বিদ্বেষমূলক বক্তৃতার অভিযোগ রয়েছে। তিনি একজন সন্ত্রাসী সহানুভূতিশীল ব্যক্তিত্ব। তিনি প্রকাশ্যে সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে সমর্থন করেছেন এবং ভারতে ইসলামী উগ্রবাদ ও ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছেন। ‘

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu