1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সমকামীদের সমর্থনে বিশেষ আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ইংলিশ অধিনায়ক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

ধর্মীয়ভাবে বরাবরই কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তবে আশা করা হচ্ছিল বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় ধর্মীয় আইনে কিছুটা শিথিল হবে কাতার। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। সমকামীদের জন্য কঠোর শাস্তির বিধান রেখেছে দেশটি।

তবে কাতারের বিরুদ্ধে ইরান ম্যাচে বিশেষ আর্মব্যান্ড পরে নামার কথা রয়েছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের। যা সমকামিতাকে সমর্থন করে। শেষ পর্যন্ত এমন আচরণ করলে শাস্তির মুখে পড়তে হতে পারে ইংলিশ অধিনায়ককে।

বিশ্বকাপের দ্বিতীয় দিনে আজ সোমবার ইরানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এদিন সমকামিতা সমর্থন করে এমন আর্মব্যান্ড পরতে পারেন কেন। শেষ পর্যন্ত এমনটা করলে তাকে হলুদ কার্ড দেখানো থেকে শুরু করে নিষেধাজ্ঞাও দিতে পারে ফিফা!

বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি সমকামী অধিকার রক্ষা সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। তালিকায় আছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ওয়েলস। এই প্রতিবাদের অংশ হিসেবে তারা একটি বিশেষ আর্মব্যান্ড তৈরি করেছে। যার নাম ‘ওয়ান লাভ’।

প্রতিবাদকারী দেশগুলোর অধিনায়কেরা ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপের ম্যাচে তারা এই আর্মব্যান্ড পরে নামবেন। সরাসরি সমকামিতা-বিরোধী আইনের বিরোধিতা করার জন্য নয়, সমকামী প্রেমকে সমর্থন করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে। সেই কারণেই কাতার বিশ্বকাপ চলাকালীন বিয়ারে নিষেধাজ্ঞা জারি হলেও কোনো পদক্ষেপ নেয়নি ফিফা।

ইতিমধ্যে ফিফা ঘোষণা দিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো অধিনায়ক ওই বিশেষ আর্মব্যান্ড পরতে পারবেন না। তার বদলে, ঐক্য ও সমানাধিকারের বার্তা দিতে বিশেষ আর্মব্যান্ড নিয়ে এসেছে ফিফা। প্রতি রাউন্ডে সেই আর্মব্যান্ডের ‘স্লোগান’ বদলে যাবে। কিন্তু তার বাইরে কিছু পরা যাবে না। অন্যদিকে আজ সেনেগালের বিপক্ষে ম্যাচে এই আর্মব্যান্ড পরে নামার ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইকও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu