1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘পাহাড় বিলাস’ ও ‘হাওর বিলাস’ দেখতে সুনামগঞ্জে পর্যটকদের ভিড়

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২১২ সময় দর্শন

সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা উপজেলা বিশ্বম্ভরপুরে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ‘পাহাড় বিলাস’। আর তার পরিপূরক হিসেবে খড়চার হাওর তীরে নির্মাণ করা হয়েছে ‘হাওর বিলাস’ পর্যটন স্পট। দুটি পর্যটন কেন্দ্র এক নজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত পর্যটক আসছেন। যেখানে প্রকৃতির শীতল বাতাসে ও সবুজের আঙ্গিনায় দাঁড়িয়ে উপভোগ করছেন হাওর ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য।

নবনির্মিত এই দুটি স্পটেই রয়েছে দোলনা ও ক্যাফেসহ শিশুদের খেলাধুলার উপযোগী বিভিন্ন রাইড। এছাড়া কারেন্টের বাজার এলাকায় বোয়াল চত্বর ও পলাশ বাজারে গোল চত্বর নির্মাণ করায় অনন্য পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে বিশ্বম্ভরপুর। হাওর-পাহাড়ের মনোমুগ্ধকর ছোঁয়া পেতে প্রতিদিন যেখানে আসেন হাজারো পর্যটক।

দুটি পর্যটনস্পট নির্মাণে সহযোগিতা করেন স্থানীয় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। এখানকার ব্যবস্থাপনা ভালো লাগলেও পর্যটন স্পটগুলোর সম্প্রসারণের দাবি পর্যটকদের। সে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সুনামগঞ্জ সদর থেকে বিশ্বম্ভরপুর উপজেলার দূরত্ব ২০ কিলোমিটার। বিশিষ্টজনেরা মনে করছেন, নতুন নতুন প্রকল্পের মাধ্যমে অবহেলিত এই উপজেলাকে যতো উন্নত করা হবে, ততই কমবে বেকারত্বের হার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu