1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নকল স্বর্ণের মূর্তি বিক্রি, প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

নাটোরের সিংড়ায় প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মূর্তি বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার রাত পৌনে ৯টায় উপজেলার পিপলশন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত মার্চ মাসে রাজশাহীর বাঘার শাহদোলা মাজার জিয়ারতের সময় প্রতারক চক্রের একজনের সাথে পরিচয় হয় ভুক্তভোগী মো. তরিকুল ইসলামের। এ সময় মোবাইল নম্বর আদান প্রদান করেন তারা।

দাওয়াত দিয়ে বাড়িতেও নিয়ে যায় সে।

বন্ধুত্বের সম্পর্কে প্রতারক চক্রের ওই সদস্য তার এক আত্মীয়ের পুকুর কাটার সময় একটি স্বর্ণের মূর্তি পাওয়ার কথা বলে এবং মূর্তির একটি হাতের অংশ স্বর্ণকারের দোকানে নিয়ে পরীক্ষা করালে তা স্বর্ণ বলে জানায় ওই স্বর্ণ দোকানী। এতে বিশ্বাস জন্মালে তরিকুল সেটি ২ লাখ ২০ হাজার টাকায় কিনে নেন। পরে সেটি স্বর্ণের দোকানে পরীক্ষা করাতে গেলে স্বর্ণকার জানায় পুতুলটি নকল।

ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সকলেই একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

এ ঘটনায় ভুক্তভোগী সিংড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu