1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিন বছর পর পাকিস্তানের টেস্ট দলে সরফরাজ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

দীর্ঘদিন পর পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন কিপার-ব্যাটার সরফরাজ আহমেদ। আজ সোমবার ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যর দলে চমক আছে আরও দুটি। সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবার ডাক পেয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ এবং পেসার মোহাম্মদ আলী।

পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের জানুয়ারিতে। এরপর থেকেই লাল বলের ক্রিকেটে ব্রাত্য সরফরাজ। মিডল অর্ডারে ফাওয়াদ আলম বাদ পড়ায় সরফরাজকে দলে ডাকা হয়েছে। ফাওয়াদ ছাড়াও টেস্ট দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ এবং পেসার হাসান আলী। চোটের কারণে দলে নেই পেসার শাহিন শাহ আফ্রিদিও।

ইয়াসিরের জায়গায় স্পিনার হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন আবরার। পাকিস্তানের চলমান ঘরোয়া প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফিতে মাত্র ৬ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি আবরারের ডাক পাওয়া অনেকটা অনুমিতই ছিল। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে নির্বাচকদের নজরে আসে পেসার আলী। শাহিন শাহ আফ্রিদি না থাকায় এবং হাসান আলীকে বাদ দেওয়ায় ১৮ সদস্যর দলে ঢুকে গেছেন তিনিও।

আগামী ১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হবে যথাক্রমে মুলতান এবং করাচিতে। এ সিরিজ দিয়ে ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এর আগে গত অক্টোবরে পাকিস্তানে টি২০ সিরিজ খেলে আসে ইংল্যান্ড দল।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, আজহার আলী, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, শান মাসুদ, ফাহিম আশরাফ, হারিফ রউফ, মোহাম্মদ নওয়াজ, নুমান আলী, সৌদ শাকিল, জাহিদ মাহমুদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu