1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জৌলুস হারিয়েছে দেড় দশক আগের সেই দুদক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

দেড় দশক আগের জৌলুস নেই দুর্নীতি দমন কমিশন -দুদকের। চলতি বছরে ১০ মাসে হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করলেও প্রভাবশালীদের মামলা হিমাগারে। টিআইবি বলছে, প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে দুদক।

বিদেশে অর্থ পাচার নিয়ে তুমুল আলোচনা থাকলেও এক্ষেত্রে সাফল্যের কোন গল্প নেই দুদকের ঝুলিতে।

২০০৪ সালের ২১ নভেম্বর ব্যুরো থেকে একটি স্বাধীন কমিশন হিসেবে পথচলা শুরু করে দুর্নীতি দমন কমিশন -দুদকের। তবে সংস্থাটি আলোচনায় আসে ২০০৭ সালে এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়।

ওইসময় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতির তদন্ত করতে নেমে কখনও নন্দিত আবার কখনও নিন্দিত হন। তবে যাত্রাপথে সেই উত্তাপে কিছুটা ভাঁটা পড়ে।

দুদক কমিশনার মোজাম্মেল হক বলেন, চলতি বছরে ৫৯৫টি অনুসন্ধান, ৩৫৫টি মামলা, ১৮৪টি চার্জশিটের অনুমোদন দিয়েছে। তবে স্বাস্থ্য খাতসহ বড় বড় মামলার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও কমিশন বলছে- জনগণে আস্থা অর্জনে কাজ করছে দুদক।

অন্যদিকে ২০২২ সালে দুর্নীতিবাজদের ৫ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ এবং ২৫৯ কোটি ৬৩ লাখ ১৫ হাজার নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে দুদকের মামলায়। স্থাবর- অস্থাবর সম্পত্তি জব্দ করা হয় প্রায় ৮শ’ কোটি টাকা। তবে, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে সফলতা নেই দুদকের।

তবে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মতে, কাগজে কলমে সংস্থাটির কাজের পরিধি বাড়লেও বাস্তবে দুদক দুর্নীতি বিরুদ্ধে কার্যকরী প্রভাব রাখতে পারছে না। তিনি বলেন, দুর্নীতির ভয়াবহতা এতটাই বেশি যে দুদকের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এগিয়ে আসতে হবে সবাইকে।

উল্লেখ্য, আজ ১৮তম বছরে পা রাখল রাষ্ট্রীয় দুর্নীতি দমন ও প্রতিরোধের একমাত্র প্রতিষ্ঠানটি। দিনটি উপলক্ষে দুদকের প্রধান কার্যালয়ে সোমবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu