1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাপানের সঙ্গে ৭ চুক্তি-সমঝোতা স্মারক সই হতে পারে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৩২ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সফরকালে সাতটি চুক্তি ও এমওইউ নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লেটার অফ ইনটেন্ড অন ডিফেন্স কোঅপারেশন।

এই সাতটির মধ্যে এক বা দুটি একটু এদিক-ওদিক হতে পারে।

এসব বিষয় আগামী এক থেকে দুই দিনের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মাসুদ বিন মোমেন আরও বলেন, এবারের ভিজিটের একটি ইন্টারেস্টিং দিক হলো জাপানের সঙ্গে আমাদের যে সম্পর্কটা ছিল কমপ্রেহেনসিভ রিলেশনশিপ বা পার্টনারশিপ, সেটিকে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে রূপান্তর করতে চাই। আর স্ট্র্যাটেজিক রিলেশনশিপ করতে হলে ডিফেন্স কোঅপারেশন একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট।

আরও বেশ কিছু ইস্যু ও কম্পোনেন্ট আছে। সেগুলো নিয়েও কাজ হবে, তবে সময় খুব কম ছিল। সে জন্য আমরা লেটার অফ ইনটেন্ড করছি। জেনারেল একটা ইস্যু। জাস্ট এতে কী কী থাকতে পারে, সেগুলো উল্লেখ করা হবে। এটাকে কেন্দ্র করে বা ব্যবহার করে আগামীতে আরও কী কী হতে পারে, তা নিয়ে ডিটেইলড আলোচনা হবে। তারপর হয়তো এগ্রিমেন্ট সাইন হবে দুই দেশের মধ্যে।

মাসুদ বিন মোমেন বলেন, ৩০ নভেম্বর সকাল থেকে অনেকগুলো ইস্যু-ইভেন্ট এনগেজমেন্ট আছে। বাংলাদেশ থেকে আমাদের বেজা, বিডা, সিকিউরিটি এক্সচেঞ্জ, তারাও বড় প্রোগ্রাম করবে। জেট্রোও তাদের সহযোগিতা করবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে যে জাপানি ইনভেস্টমেন্ট এরিয়া হচ্ছে, সেখানে যে ইনভেস্টররা আছেন, তাদের কয়েকজন সিইও দেখা করবেন। আরও কয়েকটি বড় হাউসের সিইওসহ অনেকেই হয়তো দেখা করবেন।

মোমেন আরও বলেন, এ ছাড়া তাদের অনেকগুলো বড় বড় প্রকল্প তো পাইপলাইনে আছে। সেগুলো চূড়ান্ত করে হয়তো ইআরডি তাদের সামনে কিছু উপস্থাপন করবে। এ নিয়ে আমরা মঙ্গলবার বসব

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu