1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আলোচিত কে এই গানিম

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দর্শন

সকল সমালোচনাকে পেছনে ফেলে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ পর্দা উঠে কাতারে। উদ্বোধনী অনুষ্ঠানের একপর্যায়ে  আমেরিকান সুপারস্টার মরগান ফ্রিম্যানের সঙ্গে মঞ্চে দেখা যায় এক তরুণকে।

অন্য সব পাশে রেখে ফুটবলপ্রেমী ও নেটিজেনদের আলোচনায় এখন এই তরুণ।  কাতারে জন্ম নেওয়া এই  তরুণের নাম গানিম আল মুফতাহ।

যিনি এই বছর ফিফা বিশ্বকাপের শুভেচ্ছাদূতের একজন। ২০ বছর বয়সী গানিমের জন্ম থেকেই দুই পা নেই। ‘কডাল রিগ্রেশন সিন্ড্রোম’ রোগে আক্রান্ত তিনি। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়।

শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়ায়নি গানিমের সামনে। ছোট থেকেই শারীর নিয়ে অনেক বেশি কথা বলতে ও শুনতে হয়েছে তাঁকে। সহপাঠী-বন্ধুদের বোঝাতেন, তাঁর অসম্পূর্ণ শরীরের জন্য সে মোটেও দায়ী নন। সৃষ্টিকর্তা তাঁকে যে অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে পাঠিয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ।

এই ইতিবাচক কথা বলতে বলতেই গানিম হয়ে গেছেন মোটিভেশনাল স্পিকার। এখন অনেক মানুষের অনুপ্রেরণাও এই তরুণ। তাঁর ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলে। তাঁর আইসক্রিমের ব্যবসাও রয়েছে।

গতকাল মরগান ফ্রিম্যানের সঙ্গে যখন মঞ্চে পরিচিত হচ্ছিলেন, তখন গানিম ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন থেকে কথা বলেন। মরগ্যানের সঙ্গে পরিচয়ের সূত্রে গানিম সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াত তুলে ধরেন, হে মানব, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মরগান ফ্রিম্যানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন গানিম। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গানিম পরোপকারের জন্য পরিচিত। অভাবী-দুস্থ পরিবারকে সহায়তা করতে প্রতিষ্ঠা করেছেন ‘অ্যাসোসিয়েশন অব গানিম।

তাকে ২০১৪ সালে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ শান্তির দূত হিসেবেও মনোনীত করেছিলেন। গানিম ভবিষ্যৎ প্যারালিম্পিয়ান হওয়ার স্বপ্ন দেখেন। তাঁর প্রিয় খেলা যে ফুটবল, না বললেও চলছে।

আরও পড়ুন :  ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা, গোল্ডেন বুট মেসির

                   বাদ যাবে আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu