1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাংবাদিকতার নামে রাজনীতি করা ঠিক নয় : তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সমাবেশের বড় করে ছবি দেখানো আর আওয়ামী লীগের সমাবেশের ছবি ছোট করে দেখানো, এ ধরনের কাজ কোনো গণমাধ্যমের জন্য সঠিক সাংবাদিকতা না। সাংবাদিকতার নামে রাজনীতি করা ঠিক নয়।

আজ রোববার সচিবালয়ের নিজ কার্যলয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সমাবেশের নামে সারাদেশে পিকনিক করছে।

তারা সমাবেশের নাম করে সারাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছে। তারা সরকারের কাছে অভিযোগ করছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ১০ ডিসেম্বরে যে সমাবেশের ঘোষণা দিয়েছে সেটার জন্য ঢাকায় কোনো জায়গা নাই, এটার জন্য সঠিক জায়গা হলো পূর্বাচল। কিন্তু ১০ ডিসেম্বর ঘিরে বিএনপি যদি সভা সমাবেশের নামে আবারও দেশে অরাজকতা করে তাহলে সেটার উপযুক্ত জবাব দিবে সরকার। নাহলে সরকার কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে বাঁধা দিবে না।

হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হবে বিএনপির এমন কথা শুনলেই দেশের মানুষ আতকে উঠে। কারণ তার কথাতেই দেশে জ্বালাও পোড়াও শুরু করেছিল বিএনপি। এখন আবার তারেক রহমানকে নিয়ে রাজনীতি শুরু করছে তারা।

বিএনপির নেতা-কর্মীর নামে গায়েবি মামলা দেয়া হচ্ছে মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিএনপির কোনো নেতা-কর্মীর নামে গায়েবি মামলা দিচ্ছে না। বরং এসব নিয়ে মির্জা ফখরুল গায়েবি কথা বলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu